মুকসুদপুরে ডিলারের গুদাম থেকে ১৯৬ লিটার তেল উদ্ধার

গোপালগঞ্জগোপালগঞ্জের মুকসুদপুরে টিসিবির ডিলারের গুদাম থেকে ৯৮ বোতল (১৯৬ লিটার) তেল উদ্ধার করেছে র‍্যাব-৮। এ ঘটনায় টিসিবির ডিলার নিলু সরদার (৪০) এবং ব্যবসায়ী কুমারেশ রাহা (৪২) কে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে মুকসুদপুর উপজেলা সদর বাজারের পোস্ট অফিস রোডের গুদাম থেকে তেলসহ ওই দু’জনকে তাদের গ্রেফতার করা হয়।

মাদারীপুর র‌্যাব-৮ এর এএসপি ইফতেখারুজামান জানান, কালোবাজারে বিক্রির জন্য টিসিবির সয়াবিন তেল গুদামে মজুত করা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিলার নিলু সরদারের গুদামে অভিযান চালানো হয়। গুদাম থেকে দুই লিটারের ৯৮ বোতল সোয়াবিন তেলসহ দু’জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মুকসুদপুর থানা করা হয়েছে। আসামিদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।