তিনি জানান, এ পর্যন্ত গোপালগঞ্জে ডাক্তার, নার্সসহ মোট ৪২জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে জেলায় প্রথম করোনা রোগী টুঙ্গিপাড়া উপজেলার এক দম্পতি ও মুকসুদপুর থানার ৭ পুলিশ সদস্যসহ মোট ১২জন সুস্থ হন। পরে তাদেরকে আইসোলেশন ওয়ার্ড থেকে ছেড়ে দিয়ে বাড়িতে পাঠানো হয়। তাদেরকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। করোনা আক্রান্ত বাকি ৩০ জনকে আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিভিল সার্জন আরও বলেন, করোনার উপসর্গ নিয়ে জেলার বিভিন্ন স্থানে তিন নারীসহ ৬ জন মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। পরে সেখান থেকে তাদের করোনা নেগেটিভ বলে রিপোর্ট আসে।