ঘূর্ণিঝড়ে গোপালগঞ্জের দুই গ্রামের ঘর-বাড়ি বিধ্বস্ত

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ঘরবাড়ি

গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বলাকইড় ও বনগ্রামের ওপর দিয়ে শনিবার (৯ মে) সন্ধ্যায় হঠাৎ করে ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে অন্তত ২০টি কাঁচাবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত ঘরবাড়িগ্রামবাসীরা জানান, মনে হয়েছে আগুনের ফুলকি এসে কয়েক মিনিটের ঝড়ে সব লণ্ডভণ্ড করে দিলো। এতে বলাকইড় গ্রামের ১৩টি ও বনগ্রামের ৭টি কাঁচা ঘর ভেঙে যায়। সঙ্গে বেশ কিছু গাছ-পালাও ভেঙে যায়। বাড়ি-ঘর ভেঙে যাওয়া লোকজন এখন দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন।

ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত গাছগোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমান খান বলেন, ক্ষতিগ্রস্তদেরকে সাহায্য পৌঁছে দেওয়ার কাজ চলছে।