বুধবার (১৩ মে) নতুন আক্রান্তদের মধ্যে একজন গোপালগঞ্জ সদর হাসপাতালের ও অপরজন কোটালীপাড়া উপজেলা হাসপাতালের চিকিৎসক। গোপালগঞ্জ সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এই সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন সদ্য নিয়োগপ্রাপ্ত চিকিৎসক। তিনি মঙ্গলবার (১২ মে) যোগদান করেছেন। আক্রান্ত দুই চিকিৎসকের মধ্যে একজন কোটালীপাড়ায় এবং অপরজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে আইসোলেশনে নেওয়া হয়েছে। আক্রান্ত দুই জনই ঢাকা থেকে এসেছেন।
তিনি আরও জানান, জেলায় করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত ৬০ জনের মধ্যে ৪১ জন ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ১৯ জন এখন আইসোলেশনে রয়েছেন।