গোপালগঞ্জ থেকে মাদারীপুরের মানবপাচারকারী গ্রেফতার

আটক মানবপাচারকারীগোপালগঞ্জের মুকুসুদপুর থেকে রাশিদা বেগম (৪২) নামে এক মানবপাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। মঙ্গলবার (৯ জুন) রাতে মুকসুদপুর উপজেলার দিগনগর এলাকা থেকে ওই নারী মানপাচারকারীকে গ্রেফতার করা হয়।

রাশিদা বেগম মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমির হোসেনের স্ত্রী।

বুধবার রাশিদা গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার তাজুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ও প্রযুক্তি ব্যবহার করে দিগনগর এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল।  ওই এলাকায় আত্মগোপনে থাকা রাশিদাকে গ্রেফতার করা হয়। তার স্বামী আমির হোসেনও একজন মানবপাচারকারী।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে রাজৈর থানায় মানবপাচার সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে। তাকে রাজৈর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।