20200612_133907নারায়ণগঞ্জের রুপগঞ্জের সদর ইউনিয়নে দ্বিতীয় দিনের মতো লকডাউন কার্যক্রম পালিত হচ্ছে। করোনা সংক্রমণের আশঙ্কায় সবাই জনসমাগম এড়িয়ে বাড়িতে অবস্থান করায় ভুতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত ওই এলাকায় সুষ্ঠুভাবেই লকডাউন হচ্ছে বলে জানা গেছে।
শনিবার (১৩ জুন) সকালে থেকে উপজেলা নিবার্হী কর্মকর্তা মমতাজ বেগমের নেতৃত্বে তিনটি মোবাইল কোর্ট সেখানে কাজ করছে। পুলিশের পাশাপাশি বিভিন্ন রাস্তার মোড়ে স্থানীয় স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করছেন। কেউ বিনা কারণে ঘর থকে বের হলে তাকে বুঝিয়ে বাড়িতে পাঠানো হচ্ছে। সকাল থেকেই সদর ইউনিয়নের ওষুধের দোকান ছাড়া সব দোকান বন্ধ রয়েছে।
IMG-20200613-WA0001উপজেলা নিবার্হী কর্মকতা মমতাজ বেগম জানান, লকডাউনে যাতে বাসায় বসে সবাই সবজিসহ প্রয়োজনীয় জিনিস কিনতে পারে সেই জন্য প্রতিটি ওয়ার্ডে ভ্যানে করে সবজি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনসপত্র বিক্রি করা হচ্ছে।
তিনি আরও জানান, রুপগঞ্জের সদর ইউনিয়নের লকডাউন কার্যক্রম শতভাগ বাস্তাবায়ন করার জন্য উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে কাজ করছেন। বেশিরভাগ মানুষ স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছেন।
IMG-20200613-WA0004 (1)প্রসঙ্গত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শে অধিক করোনা সংক্রমণ ঝুঁকি সম্পন্ন এলাকা হিসেবে ইউনিয়নটি লকডাউন করা হয়েছে। রুপগঞ্জ সদর ইউনিয়নে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৫ জন রোগী। তাদের মধ্যে মারা গেছেন একজন। এখনও আইসোলেশনে আছেন ৩২ জন রোগী।