নরসিংদীতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

করোনাভাইরাসনরসিংদীতে নতুন করে ৪১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১ জনে। রবিবার (১৪ জুন) সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ৮ জুন ১০৭টি নমুনা পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৪১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ২৩ জন সদর উপজেলার, সাত জন পলাশের, ছয় জন মনোহরদীর এবং পাঁচ জন শিবপুর উপজেলার।

জেলার মোট আক্রান্ত এক হাজার ৩১ জনের মধ্যে সদর উপজেলার ৭১৫ জন, পলাশের ৯১ জন, শিবপুরের ৭২ জন, রায়পুরার ৬৫ জন, বেলাবোতে ৫৪ জন এবং মনোহরদীতে ৩৪ জন রয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৬২৬ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৪০ জন, আইসোলেশন মুক্ত হয়েছেন ৩৫০ জন। 

জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৯ জন, পলাশে এক জন, বেলাবতে দুই জন, রায়পুরায় দুই জন এবং মনোহরদীতে একজন রয়েছেন।