পরিবারের সদস্যরা জানান, ইতোমধ্যে পারিবারিক কবরস্থানে কবর খোঁড়ার কাজ শুরু হয়েছে। দীর্ঘদিন শহরের কলেজ রোডের যে বাসায় থেকে তিনি রাজনীতি করেছেন সেই বাসায় তাকে আনা হবে না। সরাসরি ঢাকা থেকে লাশ নিয়ে গ্রামের বাড়ি কেকানিয়ায় পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে।
এদিকে, ধর্ম প্রতিমন্ত্রীর মৃত্যুর খবরে জেলার সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে। নিজ দলের নেতাকর্মীসহ সর্বস্তরের লোকজন শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, শনিবার (১৩ জুন) রাত পৌনে ১২টায় ধর্ম প্রতিমন্ত্রী ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। পরে রবিবার সকালে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
আরও পড়ুন...
করোনায় আক্রান্ত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী
ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ মারা গেছেন
‘শেখ আব্দুল্লাহর মৃত্যু দেশের রাজনৈতিক অঙ্গনের বিরাট ক্ষতি’
‘আমরা হারিয়েছি বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিককে’
‘প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে শেখ আব্দুল্লাহর জানাজা ও দাফনের সিদ্ধান্ত’
শেখ আব্দুল্লাহর মৃত্যুতে আ.লীগ নেতাদের শোক