জেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা যায়, জেলার ১২টি উপজেলার মধ্যে ১১টি উপজেলায় ৩২৮টি রাস্তা, ৭৩টি ব্রিজ ও কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বাসাইল উপজেলায় ৪০টি রাস্তা ও ব্রিজ, ৭টি কালভার্ট; সখীপুরে ৮টি রাস্তা ও ১০টি কালভার্ট; মির্জাপুরে ২৫টি রাস্তা ও ১১টি ব্রিজ-কালভার্ট; দেলদুয়ারে ৭১টি রাস্তা ও ১৩টি ব্রিজ-কালভার্ট; ভূঞাপুরে ২৫টি রাস্তা ও দুইটি ব্রিজ-কালভার্ট; নাগরপুরে ৩৬টি রাস্তা ও ৫টি ব্রিজ-কালভার্ট; কালিহাতীতে ১৯টি রাস্তা ও ৫টি ব্রিজ-কালভার্ট; ঘাটাইলে ৩৪টি রাস্তা ও ৫টি ব্রিজ-কালভার্ট; গোপালপুরে ১০টি রাস্তা ও ৫টি ব্রিজ-কালভার্ট; টাঙ্গাইল সদরে ৩৮টি রাস্তা ও ৩টি ব্রিজ-কালভার্ট এবং ধনবাড়ী উপজেলায় ২২টি রাস্তা ও ৭টি ব্রিজ-কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এসবের ক্ষয়ক্ষতির পরিমাণ দুইশ’ ছেষট্টি কোটি তেতাল্লিশ লাখ ১৭ হাজার টাকা।
ক্ষতিগ্রস্ত রাস্তা ও ব্রিজ-কালভার্টের কাজ শুরুর ব্যাপারে তিনি বলেন, ‘একটি পূর্নবাসন প্রকল্প লাগবে। সাধারণত যেগুলো হয়তো ছোটখাটো ক্ষতি হয়েছে, বড় ক্ষতি হয়নি; সেগুলো আমরা সার্ভে করা শুরু করেছি। খুব দ্রুতই আমরা কিছু রাস্তার অনুমোদন পেয়ে যাবো। এরপর টেন্ডার কার্যক্রম শেষ করে ডিসেম্বর নাগাদ কাজ শুরু করতে পারবো।’