খুলনায় বৈদ্যুতিক শর্টসার্কিটে ঘরে আগুন, ঘুমন্ত শিশু দগ্ধ

খুলনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬

খুলনা মহানগরীর খালিশপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে কামরুল শেখ নামে এক ব্যক্তির সেমিপাকা বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঘুমন্ত অবস্থায় থাকা ৬ বছরের শিশু মরিয়ম দগ্ধ হয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে ক্রিসেন্ট মিল গেটের অদূরে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনার সিনিয়র অফিসার মো. হাবিবুল্লাহ জানান, আগুনের খবর পেয়ে টিম নিয়ে দ্রুত ক্রিসেন্ট গেটের কাছে পৌঁছান তিনি। সেখানে একটি সেমিপাকা টিনশেড ঘরে আগুন জ্বলতে দেখেন। তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে আগুন নিভিয়ে ফেলা হয়। এ সময় গৃহকর্তা কামরুল শেখ তার শিশু কন্যা মরিয়মকে কোলে নিয়ে হাসপাতালে ছুটে যান। শিশুটি দগ্ধ হয়েছে।

তিনি জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানতে পেরেছেন। আগুনে ঘরটির সামান্য ক্ষতি হয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, আগুন দ্রুত নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে শিশু মরিয়ম দগ্ধ হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
সাভারে পার্কিং করা যাত্রীবাহী বাসে আগুন
চীনে টেক্সটাইল কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৮
নারায়ণগঞ্জে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন
সর্বশেষ খবর
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
আজ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
ওসিকে বিদায় জানাতে লাউ-মুরগি-ডিম নিয়ে হাজির এলাকাবাসী
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
রিকশা ছেড়ে হ্যাকিং, ২০ ক্যামেরায় ঘেরা ওহিদুলের ‘গোপন আস্তানা’
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৪ সেপ্টেম্বর, ২০২৬)
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত