বঙ্গবন্ধু সেতুর জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

Tangail pic 2বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ের বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের (বিবিএ) জায়গা থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) দুপুরে টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মো. শাহরিয়ার রহমান বলেন, ‘স্থানীয়রা বিবিএ’র জায়গা দখল করে অবৈধ স্থাপনা গড়ে তোলে। সেখানে তারা বিভিন্ন দোকান করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এই ঘটনায় বিবিএ কর্তৃপক্ষ জেলা প্রশাসকের নিকট অভিযোগ করে। পরে জেলা প্রশাসকের নির্দেশে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা থেকে সেতুর গোল চত্বর পর্যন্ত ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।’

অভিযানে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।