সিন্দিয়াঘাট নৌ-তদন্ত কেন্দ্রের পরিদর্শ মো. আবুল বাশার জানান, বেলা ১২টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামের মৃত কুমোদ বাকচীর একটি ধান ক্ষেতের পাশে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেনি।