গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে মনির মোল্লা তার স্ত্রী তানজিলা বেগম (৪০) ও ছেলে ইমদাদুল মোল্লা (২২) কে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে নিজের গলায় ধারালো অস্ত্র চালিয়ে আত্মহত্যা করে সে।
প্রতিবেশীরা আহত স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।
ওসি আরও জানান, আত্মহত্যাকারী মনিরের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।