ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো ভ্যানচালকের

গোপালগঞ্জে ট্রাকের ধাক্কায় এখলাস বিশ্বাস (৪৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দার তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামে। তিনি ওই গ্রামের আকব্বর বিশ্বাসের ছেলে। গোপালগঞ্জ সদর থানার এসআই রাজু আহম্মেদ এসব তথ্য জানান।

এসআই জানান, জেলা শহর থেকে গ্রামের বাড়ি যাওয়ার পথে মান্দারতলা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক এখলাস বিশ্বাসকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হাইওয়ে পুলিশের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।