বুধবার দুপুর ১২টায় মানিকগঞ্জ প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন গ্রুপটির অ্যাডমিন নুসরাত ইতি, সদস্য রাফসান ফয়সাল, আব্দুল্লাহ আল নোমান, আফসানা ইসলাম, বৃষ্টি আক্তার এবং আল রাফি।
বক্তারা বলেন, সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন আশংকাজনক হারে বেড়ে গেছে। আইনের চোখ ফাঁকি দিয়ে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে। এ কারণে নারী ও শিশু নির্যাতনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন করা দরকার।