এর আগে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বিতরণকৃত বই দুটি মনোযোগ দিয়ে পড়ে বঙ্গবন্ধুর সম্পর্কে জানতে এবং সে মোতাবেক জীবন গড়ার আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যদের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি এ কিউ এম মাহবুব, শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মো. রেজওয়ান জোয়ার্দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ইলিয়াসুর রহমান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ছানোয়ার হোসেন এবং জেলার বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১০ম শ্রেণির শিক্ষার্থী অর্পিতা, কানিজ ফাতেমা ও সুমনা সুলতানা বই দুটি পাওয়ার পর অভিব্যক্তি জানতে চাইলে জানায়, বইগুলোর নাম তারা এতোদিন শুনেছে। কিন্তু, কেনা বা পড়ার সুযোগ হয়নি। বই দুটি পড়ে তারা জাতির পিতা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে। জানতে পারবে বঙ্গবন্ধুর অনেক না জানা কথা। বই দুটি বিতরণ করায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানায় শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, তারা তাদের এই কর্মসূচি মাত্র করেছেন। পর্যায়ক্রমে জেলার প্রায় ৪ লাখ শিক্ষার্থীর মাঝে তারা বই দুটি বিতরণ করবেন। যাতে জেলার শিক্ষার্থীরা জাতির পিতা সম্পর্কে আরও বেশি বেশি জানতে পারে। তাঁর আদর্শে নিজেদেরকে গড়ে তুলে দেশ সেবায় আত্মনিয়োগ করতে পারে।