শীতার্তদের মাঝে স্বপ্নের ৭১ সমিতির কম্বল বিতরণ

স্বপ্নের ৭১ বহুমুখী সমবায় সমিতির কম্বল বিতরণশীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে পূর্ব মানিকনগর স্বপ্নের ৭১ বহুমুখী সমবায় সমিতি লি.। শুক্রবার বিকেলে রাজধানীর মানিকনগর এলাকায় দরিদ্র মানুষের মাঝে ৫০০ কম্বল বিতরণ করেন সমিতির কর্মকর্তারা।
এ সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কর্মকর্তা রবিঊল আওয়াল প্রধান, নান্টু মাস্টার, আতিকুর রহমান জুয়েল, ধীমান, সালাম, কাজল প্রমুখ।
প্রতি বছরই এ উদ্যোগ নিয়ে থাকে বলে জানালেন সমিতির সভাপতি মোশাররফ হোসেন।  
/আরএম/এমএনএইচ/