ঈদুল আজহা উপলক্ষে চলমান কঠোর বিধিনিষেধ শিথিল করেছে সরকার। এতে করে মহাসড়ক আগের রূপে ফিরে এসেছে। বৃহস্পতিবার (১৫ জুলাই) ভোর থেকেই সড়কে বেড়েছে গণপরিবহনের চাপ। এ অবস্থায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে কমেছে চাপ
গণপরিবহনের কর্মী ও যাত্রীরা জানান, এ সড়কের করটিয়া থেকে এলেঙ্গা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।
তবে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম যানজট নেই বলে দাবি করেছেন । তিনি বলেন, সড়ক স্বাভাবিক রয়েছে। যানবাহন স্বাভাবিক গতিতেই চলাচল করছে।