লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরিতে কমেছে চাপ (ভিডিও)

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৫ জুলাই ২০২১, ০৯:০৩আপডেট : ১৫ জুলাই ২০২১, ১১:১৮

দক্ষিণবঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ কমেছে। লঞ্চ চলাচল শুরু হওয়ায় ফেরি ঘাটগুলোতে ছোট-বড় যানবাহনের কিছুটা চাপ থাকলেও যাত্রীদের তেমন কোনও ভিড় নেই। বৃহস্পতিবার (১৫ জুলাই) সকাল থেকে শিমুলিয়া ফেরি ঘাটে এ দৃশ্য দেখা গেছে।

লঞ্চ চলাচল শুরু হওয়ায় যাত্রীর চাপ বেড়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

কোরবানির পশু  নিয়ে আসছেন ব্যবসায়ীরা তিনি জানান, নৌরুটে ১০ টি ফেরি চলছে। ঘাটে পদ্মা নদী পারের অপেক্ষায় প্রায় তিনশত ছোট বড় যানবাহন রয়েছে। তবে ফেরি ঘাটে যাত্রীদের তেমন ভিড় নেই।

এদিকে, শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। লঞ্চে উভয়মুখী যাত্রীদের স্বাভাবিক ভিড় দেখা গেছে। লঞ্চ চলাচল শুরু হওয়ায় টার্মিনালে স্বাভাবিক ব্যস্ততা ফিরে এসেছে।

 বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক সাহাদাত হোসেন বলেন, এ রুটে মোট ৮৭ টি লঞ্চের মধ্যে ৭৮ টি লঞ্চ চলাচল করছে। বাকিগুলোর কাগজপত্র আপডেট করা নেই বিধায় চালাতে পারছে না। লঞ্চঘাটগুলোতে যাত্রীদের চাপ স্বাভাবিক।

 প্রসঙ্গত, করোনার কারণে একাধারে ১৪ দিনের সরকার ঘোষিত লকডাউন শেষে বৃহস্পতিবার থেকে লঞ্চ ও গণপরিবহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম