মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা মিতরা ইউনিয়নের পালড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০ মিনিট বন্ধের পর আবারও ভোটগ্রহণ শুরু হয়েছে। রবিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বহিরাগতরা জাল ভোট দিতে আসায় ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম জানান, সাড়ে ১১টায় বেশ কয়েকজন বহিরাগত কেন্দ্রে প্রবেশ করে নৌকা প্রতীকে ভোট দেওয়ার চেষ্টা করে। পরে বাধ্য হয়ে ভোটগ্রহণ সাময়িক স্থগিত করে দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর দুপুর ১২টা ১০ মিনিটে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়। ঘটনার পর বিজিবি ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রে অবস্থান করছেন বলে জানান তৌহিদুল ইসলাম।