চাকরি দিতে ডেকে তরুণীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বাতানপাড় এলাকায় চাকরির আশ্বাস দেখিয়ে তরুণীকে (১৮) ডেকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত যুবক শাহ আলমকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আদমজী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শাহ আলম কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার দরবারপুর গ্রামের বাসিন্দা মো. আলম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রবিবার সকালে ওই তরুণী বাদী হয়ে অজ্ঞাত যুবককে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। ভুক্তভোগীকে একটি প্রতিষ্ঠানে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন। গ্রেফতার শাহ আলম ইউনিলিভারের সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করছে।

মামলার সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর রাত ১০টায় শনির আখড়া এলাকার একটি প্রতিষ্ঠানে ভুক্তভোগীকে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকরি দেওয়ার কথা বলে মিজমিজি বাতানপাড়া এলাকায় ডেকে নিয়ে আসে এক যুবক। পরে একটি বাড়ির রাস্তার নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ওই তরুণীকে ধর্ষণ করে। কৌশলী ভুক্তভোগী ওই যুবকের কাছ থেকে পালিয়ে আসেন।

সিদ্ধিরগঞ্জ এসআই সাফায়েদুর রহমান, রবিবার সকালে মামলা দায়েরর পর অভিযুক্তের মোবাইল নম্বর দিয়ে তাকে শনাক্ত করা হয়। পরে সন্ধ্যায় নিশ্চিত হওয়ার পর শাহ আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবককে সোমবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মসিউর রহমান জানান, তথ্য-প্রযুক্তি ব্যবহার করে আসামি শাহ আলমকে শনাক্ত করে  গ্রেফতার করা হয়েছে। সে ইউনিলিভারের বিক্রয় প্রতিনিধি। রাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।