পর্নোগ্রাফি সরবরাহের অভিযোগে আটক ৩

নারায়ণগঞ্জ নগরীর হাবিব শপিং কমপ্লেক্সে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি সরবরাহের অভিযোগে তিন জনকে আটক করেছে র‌্যাব-১১। সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাদেরকে আটক করে।

আটক তিন জন হলেন- শাহজাদা (২৪), পিয়াল সাহা (২৮) ও জিহাদ (১৮)।

মঙ্গলবার বিকালে র‍্যাব-১৫ এর স্কোয়াড্রন লিডার এ কে এম মুনিরুল আলম জানান, নগরীর এসএম সালেহ রোডের বাসস্ট্যান্ড সংলগ্ন হাবিব শপিং কমপ্লেক্সের নিচ তলার নজরুল টেলিকম, ত্বাহা কালেকশন ও আরিফ টেলিকম নামের তিন দোকান থেকে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, আসামিরা কম্পিউটার মোবাইল সার্ভিসের দোকানের আড়ালে পর্নোগ্রাফি সরবরাহ, প্রদর্শন, বিক্রি, ভাড়া ও বিতরণ করে আসছে বলে স্বীকার করেন। এ বিষয়ে সদর থানায় তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।