এবার ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ইমাম আটক

কিশোরগঞ্জ প্রতিনিধি
২৪ মে ২০২৬, ২২:২৮আপডেট : ২৪ মে ২০২৬, ২২:৩২

কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে এ ঘটনা ঘটে। আটক ইমাম হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ (২৩) নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর-বনপাড়া গ্রামের মৃত শাহেদ আলী আকন্দের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃত ইমাম স্থানীয় আগরপুর বাসস্ট্যান্ডের একটি মাদ্রাসায় হাফিজি পড়া শেষ করেন। গত এক মাস ধরে কুলিয়ারচর উপজেলার রামদী ইউনিয়নের পশ্চিম তারাকান্দি জামে মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। ভুক্তভোগী শিশুটি প্রতিবন্ধী। সে ইমামের জন্য আজ দুপুরের খাবার নিয়ে গেলে ধর্ষণ করে। শিশুটি বেরিয়ে এসে বিষয়টি জানালে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ খবর ছড়িয়ে পড়লে বিপুল লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশের সামনেই বিক্ষোভ করেন। তারা ঘটনার সুষ্ঠু বিচার চান।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘মসজিদের মধ্যে শিশুকে ধর্ষণের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। পরে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। সেইসঙ্গে এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।’

/এএম/ 
সম্পর্কিত
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
আছিয়া ধর্ষণ-হত্যা মামলা: আসামিপক্ষে আপিল শুনানি শুরু
নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অনুপ্রবেশ, আটক ৪৪
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল