মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অর্ধগলিত অবস্থায় এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ অক্টেবর) সকালে ১০টার দিকে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের পাকা মসজিদ এলাকা থেকে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, সকালে আড়িয়াল খাঁ নদে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে মাদারীপুর থানা পুলিশ ও নৌপুলিশ যৌথভাবে নদ থেকে যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, লাশটির শরীরের বিভিন্ন অংশ প্রায় পচে গেছে। তার আনুমানিক বয়স ৩০ এর মতো হবে। এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় পাওয়া গেলে লাশ স্বজনদের কাছে লাশ হস্তান্তর হবে। এই বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের করা হবে বলে জানান তিনি।