নরসিংদীতে ঝড় কেড়ে নিলো ২ ‍বোনের প্রাণ

মাধবদীর সেই বাড়িটির ভেঙে পড়া দেয়ালনরসিংদীর মাধবদীতে ঝড়ে বাড়ির দেয়াল চাপা পড়ে দুই সহোদর নিহত হয়েছে। বুধবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মাধবদী পৌর এলাকার নওপাড়া মহল্লার আব্দুল হালিমের মেয়ে চুমকি আক্তার (৪) ও বীথি আক্তার (৬)।
এলাকাবাসী জানান, বুধবার দুপুরে হঠাৎ করে ঝড় শুরু হলে নওপাড়া মহল্লার হালিম মিয়ার একটি টিনসেট বাড়ির চাল ও দেয়াল ভেঙে পড়ে। এ সময় ঘরে থাকা হালিম মিয়ার দুই মেয়ে চুমকি ও বীথি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা দেয়ালের নিচ থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেন।
মাধবদী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তানভীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
/বিটি/এইচকে/