নরসিংদী জেলা কারাগার শুক্রবার (১৯ জুলাই) থেকে পালিয়ে যাওয়া ৮২৬ কারাবন্দির মধ্যে বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ৪৪৭ কয়েদি আদালতে আত্মসমর্পণ করেছেন। এ ছাড়া পুলিশ গ্রেফতার করেছে ৩০ জনকে। এ নিয়ে সর্বমোট ৪৭৭ জনকে কারাগারে আনা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে গত ৪ দিনে মোট ৪৭৭ জন কয়েদি আইনজীবী সমিতিতে এসেছে। সবাই আত্মসমর্পণ করেছে। এর মধ্যে পালিয়ে যাওয়া মোট কয়েদি ৫৭.৭৪ শতাংশ আসামি আত্মসমর্পণ করেন।
নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম জানান, কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে এখন পর্যন্ত ৪৪৭ জন আত্মসমর্পণ করেছে। এর মধ্যে আজ পর্যন্ত ৮৫টি অস্ত্রের মধ্যে ৪১টি অস্ত্র উদ্ধার রয়েছে।