জামিনে মুক্তি পেয়েছেন এনসিপি নেতা তারেক রেজা

ঝিনাইদহ প্রতিনিধি
২৫ মে ২০২৬, ১৩:১৯আপডেট : ২৫ মে ২০২৬, ১৩:১৯

ঝিনাইদহে ছাত্রদলের সাবেক এক নেতার করা মামলায় গ্রেফতার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (২৫ মে) সকালে তিনি জামিন পেয়ে কারামুক্ত হন। এর আগে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এনামুল কবিরের করা একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছিল।

রবিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা ওই দিন সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছিলেন এবং সেখানে পৌঁছানোর পরপরই পুলিশ তাকে হেফাজতে নেয়।

গ্রেফতারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন এবং পরে রাতেই আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।

এই বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে গত শনিবার (২৩ মে) এনসিপি নেতা তারেক রেজাসহ কয়েকজনের নামে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করা হয়।

তিনি আরও বলেন, এই মামলার আসামি হিসেবেই তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছিল এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারেও পুলিশের অভিযান চলমান আছে।

/এফআর/
সম্পর্কিত
কারাগারে আসার ৮ দিনেই তরুণীর দুঃসাহসিক কাণ্ড, যেভাবে পালালেন
কারাগার থেকে পালালেন নারী বন্দি, ৭ জনকে বরখাস্ত
এনসিপি থেকে এক জেলার আহ্বায়কের পদত্যাগ
সর্বশেষ খবর
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
গ্যাস আসবে যখন, রান্না হবে তখন
গ্যাস আসবে যখন, রান্না হবে তখন
ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত
ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত
মায়ের লাশের পাশে কাঁদছিল তিন মাসের শিশু
মায়ের লাশের পাশে কাঁদছিল তিন মাসের শিশু
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?