গোপালগঞ্জে বাস-মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৫

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা খুলনা মহাসড়কে শহরতলীর বেদগ্রামে এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী দোলা পরিবহনের একটি বাস শহরের বেদগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার ওপর উল্টে যায় ও মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুই আরোহীসহ চার জন নিহত হন। 

ফায়ার সার্ভিস ও পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেনারেল হাসপাতালে নেওয়া হলে ১২ বছরের এক শিশুকে মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। নিহতদের মধ্য একজন অন্তঃসত্ত্বা নারী, এক শিশু এবং তিন জন পুরুষ।

দুর্ঘটনার পর গোপালগঞ্জ দুই আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক আরিফ উজ জামান, পুলিশ সুপার হাবীবুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।