পদ্মা সেতুর ৩৩ শতাংশ কাজ শেষ হয়েছে: সেতুমন্ত্রী

সামগ্রিকভাবে পদ্মা সেতুর ৩৩ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, পদ্মা সেতুর নির্মাণ কাজ প্রত্যাশিত গতিতে এগিয়ে চলছে।

শনিবার মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, যথাসময়ে কাজ শেষ করতে নির্মাণ কাজ অব্যাহত রয়েছে। আগামী মে মাস থেকে কাজের গতি আরও বাড়বে। মূল সেতুর ৯টি পাইল স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। বর্ষা মৌসুমেও সমান গতিতে কাজ এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, পদ্মা সেতুর বিষয়ে যাতে অতি কথন না হয় সেজন্য প্রতি ২ মাস পরপর কাজের অগ্রগতি সাংবাদিকদের জানানো হবে। সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের তত্ত্বাবধায়ক ব্রিগ্রেডিয়ার জেনারেল হামিদুর হক (পি,এস,সি) ও পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম।

/এসটি/