মঙ্গলবার সকালে নাটোরের সিংরা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। গত রবিবার রাতে শিশুটিকে আশুলিয়ার জিরানী এলাকা অপহরণ করা হয়েছিলো।
অপহৃতের বাবা জলিলের বরাত দিয়ে পুলিশ জানায়, ইসমাইল নামের এক পূর্ব পরিচিত পোশাক শ্রমিক গত রবিবার (১৭ এপ্রিল) রাতে আশুলিয়ার জিরানী এলাকায় তাদের বাড়িতে এসে কৌশলে তার ৫ বছরের মেয়েকে অপহরণ করে। অপহরণকারী এসময় ৬ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। পরে পুলিশ মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে মঙ্গলবার নাটোরের সিংরা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে। এসময় অপহরণকারী ইসমাইল ও আসলাম নামের দুইজনকে আটক করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বিষয়টি নিশ্চিত করে বলেন, অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে।
আরও পড়তে পারেন: ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা
/এমও/