নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে ‘রানা অ্যাপারেলস’ নামের একটি রফতানিমুখী গার্মেন্ট কারখানায় গণহিস্টিরিয়ায় ২০ নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে স্থানীয় বেসরকারি সুগন্ধা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিদ্ধিরগঞ্জের সাইলো এলাকাতে রানা অ্যাপারেলস গার্মেন্ট-এ ৯শ’ শ্রমিক কাজ করেন। মঙ্গলবার দুপুর ১২টায় হঠাৎ করে নারী শ্রমিকেরা একে একে অসুস্থ হতে থাকেন।
অসুস্থদের মধ্যে রিয়া, সীমা, নিপা, শাহানা, দিনা, আসমা, সুমনা, রাহিমা, সীমা, শাহীন আরা বেগম, লিমা, আসমা, নারগিস, রানু বেগম, লিপা, পারভীন, রানুসহ আরও অনেককে সিদ্ধিরগঞ্জে সুগন্ধা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাদের বয়স ২০ থেকে ৩০ এর মধ্যে।
তবে ওই ক্লিনিকের জরুরি বিভাগের ডাক্তার মাহমুদুল হক জানান, কারখানার ভেতরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও বাতাস না থাকার কারণে শ্রমিকেরা অসুস্থ হয়ে পড়ে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
/এআর/টিএন/
আরও পড়তে পারেন: