জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রান্তিক গেটসহ ক্যাম্পাসের বিভিন্ন গেটে পোস্টারিং করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা।
শনিবার (১৭ অক্টোবর) বিকালে সামাজিক মাধ্যমে এসব পোস্টার ছড়িয়ে পড়ে।
পোস্টারে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের বিরুদ্ধে রায়কে ‘অবৈধ, অসাংবিধানিক ক্যাঙ্গারু কোর্টের রায়’ বলে উল্লেখ করে।
পোস্টারে উল্লেখিত বার্তায় বলা হয়, ‘আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, এ রায়কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করলাম। ‘We Don't Care (আমরা তোয়াক্কা করি না)।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেফরুল হাসান চৌধুরী বলেন, ‘বিষয়টি কখন ঘটেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে বিস্তারিত বলতে পারবো।’