বান্ধবীদের নিয়ে টুপটুপ রিসোর্টে উঠেছিলেন স্কুলশিক্ষিকা, প্রাণ হারালেন আগুনে

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৭ অক্টোবর ২০২৬, ১৮:৩৪ আপডেট : ১৭ অক্টোবর ২০২৬, ১৮:৩৪

কক্সবাজারের ইনানীতে ‘টুপটুপ রেস্তো অ্যান্ড রিসোর্ট’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রাণ হারিয়েছেন ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি দেওয়ান ফয়সালের স্ত্রী নাসরিন আক্তার মুক্তা (২৯)। তিনি একটি স্কুলে শিক্ষকতা করতেন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ওই রিসোর্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ বিষয়ে ঢাকা জেলা ছাত্রদলের সহ-সভাপতি বাদল হোসেন জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রিসোর্টটিতে ফয়সালের স্ত্রীসহ তিন বান্ধবী উঠেছিলেন ও সেখানে তারা অবস্থান করছিলেন। সকালে তার দুই বান্ধবী কক্ষ থেকে কিছু সময় আগেই বাইরে বের হয়েছিলেন। তবে ওই সময় কক্ষে থাকা তার স্ত্রী নাসরিন আক্তার ভেতরে আটকা পড়েন। পরে এই আকস্মিক অগ্নিকাণ্ডে তার মর্মান্তিক মৃত্যু হয়।

নিহত নাসরিন আক্তারের স্বামী ও ছাত্রদল নেতা দেওয়ান ফয়সাল জানান, তার স্ত্রী ও বান্ধবীরা ছিলেন। নাসরিন পেশায় স্থানীয় একটি স্কুলের শিক্ষকতা করতেন। গত বৃহস্পতিবার তারা সেখানে বেড়াতে গিয়েছিলেন ও রবিবার তাদের ফিরে আসার কথা ছিল। তার আগেই না ফেরার দেশে চলে গেছেন। লাশ সংগ্রহে কক্সবাজার যেতে হচ্ছে।

ঘটনাস্থল থেকে উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার জানান, ঘটনার পর সেখানে উদ্ধার কার্যক্রম চালানো হয়েছে। তবে ঠিক কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে বলা যাচ্ছে না।

/এফআর/
সম্পর্কিত
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
ছাত্রদল নেতাকে রাস্তা থেকে তুলে নিয়ে পিটুনির অভিযোগ
অফিসের ভবন থেকে পড়ে কর্মকর্তা নিহত, থানার সামনে স্বজনদের অবস্থান
সর্বশেষ খবর
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
মা দুর্গাকে স্বাগত জানিয়ে পুনমের কণ্ঠে ‘তোমার শুভ আগমনে’
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর
বোনের বিয়েতে দাওয়াত দেয়নি কেন জানতে গিয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা
বোনের বিয়েতে দাওয়াত দেয়নি কেন জানতে গিয়ে ছুরিকাঘাতে ভাইকে হত্যা
প্রশ্ন ফাঁসের মামলায় জামিন নাকচ, দুই আসামি কারাগারে
প্রশ্ন ফাঁসের মামলায় জামিন নাকচ, দুই আসামি কারাগারে
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে