গাজীপুর জেলা ও মহানগর যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

গাজীপুর জেলা ও মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গাজীপুর জেলা যুবদলের সাত সদস্যের কমিটিতে ইয়াছির আকরাম পলাশকে সভাপতি এবং আবু তাহের প্রধানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য পদে রয়েছেন সিনিয়র সহসভাপতি তপন খান, সহসভাপতি নাজিম সরকার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল হোসাইন মন্ডল এবং সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর শিকদার।

অন্যদিকে, গাজীপুর মহানগর যুবদলের ১০ সদস্যের কমিটিতে সাজেদুল ইসলামকে সভাপতি এবং শেখ ইমরান রেজাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্য পদে রয়েছেন, সিনিয়র সহসভাপতি মাহমুদ হাসান রাজু, সহসভাপতি মোহাম্মদ ফয়সাল হোসেন ও নাজমুল খন্দকার সুমন, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান রাজু, শেখ মোহাম্মদ সুমন ও মাহাবুবুল আলম সুমন এবং সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন মন্ডল।

মহানগর যুবদলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে মহানগর যুবদলের সব সাংগঠনিক সিদ্ধান্ত গৃহীত হবে।

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি কমিটি দুটির অনুমোদন দিয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে উভয় কমিটিকে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।