যুবদলের একসঙ্গে ৩ ইউনিটের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা

ময়মনসিংহ প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৩

জাতীয়তাবাদী যুবদলের ময়মনসিংহ মহানগর এবং ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি যুগ্ম সাধারণ সম্পাদক (দফতরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ময়মনসিংহ মহানগর যুবদলের ছয় সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এতে জোবায়ের হোসেন শাকিলকে সভাপতি এবং মিনহাজুল ইসলাম রাসুকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর ইসলাম রবিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শওকত জাহান কোয়েল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম।

ময়মনসিংহ দক্ষিণ জেলার সাত সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে আবু সাইদ ফারহানকে সভাপতি এবং নাইমুল করিম লুইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি গোলাম মোশাওয়ার, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল ইসলাম রাসেল, সাংগঠনিক সম্পাদক মুনতাসির মুন।

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের ছয় সদস্যবিশিষ্টি আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সুজাউদ্দৌলা সুজাকে সভাপতি এবং জাহাঙ্গীর হোসেন পাপ্পুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি রবিউল কবীর বিপ্লব, সহসভাপতি আমিনুল ইসলাম মিন্টু, ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক নিহাদ সালমান ডুনন, সাংগঠনিক সম্পাদক রায়হান শরীফ হুলুদ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এসব কমিটি অনুমোদন করেন। ৩০ দিনের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রীয় দফতরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

/এফআর/
সম্পর্কিত
ভেঙেছে অভিমান, দুপুরে একসঙ্গে পদত্যাগ করা বিএনপির ৩১ নেতা রাতে দলে ফিরেছেন
৮ বছর পর বাগেরহাট যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
অন্তঃসত্ত্বা শিক্ষিকার পেটে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, জ্বালিয়ে দেওয়ার হুমকি
সর্বশেষ খবর
ভেঙেছে অভিমান, দুপুরে একসঙ্গে পদত্যাগ করা বিএনপির ৩১ নেতা রাতে দলে ফিরেছেন
ভেঙেছে অভিমান, দুপুরে একসঙ্গে পদত্যাগ করা বিএনপির ৩১ নেতা রাতে দলে ফিরেছেন
টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৭ নভেম্বর, ২০২৬)
৮ বছর পর বাগেরহাট যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
৮ বছর পর বাগেরহাট যুবদলের কমিটি ঘোষণা, পদ পেলেন যারা
মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
মহাসড়ক অবরোধের হুঁশিয়ারি দেওয়া নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
বিএনপি ছাড়লেন টুঙ্গিপাড়ার বাবা-ছেলে, বললেন ‘এমন রাজনীতি চাই না’
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
কমলো জ্বালানি তেলের দাম
কমলো জ্বালানি তেলের দাম
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা