শুক্রবার মাদারীপুরে এলজিইডি ভবনে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নৌমন্ত্রী আরও বলেন, নৌ-পরিবহন খাত একটি সেবামূলক খাত। এই খাতের শ্রমিক-মালিকরা এ দেশের মানুষের সেবা করে থাকেন। এই দায়িত্ববোধ থেকেই সেবক হিসেবে দ্রুত এই সমস্যা সমাধানে মালিক-শ্রমিক উভয়পক্ষকে আহ্বান জানান নৌমন্ত্রী।
সভায় নির্বাহী কর্মকর্তা নির্মল কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামালউদ্দিন বিশ্বাস, পুলিশ সুপার সরোয়ার হোসেন প্রমুখ। পরে মন্ত্রী মাদারীপুরের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আরও পড়তে পারেন:
/বিটি/এএইচ/