মঙ্গলবার সিংগাশোলপুর ইউপি নির্বাচনের রিটার্নিং অফিসার ও সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা তপতী সেন বরাবর লিখিত আবেদনে খায়রুজ্জামান বলেন, তার প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম হিট্টু ও তার লোকজন আমাকে (খায়রুজ্জামান) এবং আমার লোকজনকে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করার লক্ষ্যে নৌকা প্রতীকের চুনখোলা, শোলপুর, সিংগা, বড়কুলা, বড়গাতি অফিসে টাঙানো নৌকা প্রতীক পুড়িয়ে দিতে পারে বলে গোপন সূত্রে জানতে পেরেছি। এছাড়া আমার শোলপুর বিধানের মোড়ে ঘোড়া প্রতীকের অফিসও ঝুঁকির মধ্যে রয়েছে। এ কারণে এসব অফিসের নিরাপত্তায় পুলিশ পাহারা বসানোর জোর দাবি জানান তিনি।
উল্লেখ্য, আগামী ৭ মে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন:
/বিটি/আপ-এআর/