সাতক্ষীরা পৌরসভার মেয়র সাময়িক বরখাস্ত

তাসকিন আহমেদ চিশতি২০১২ সালের গাড়ি পোড়ানো মামালায় সাতক্ষীরা পৌরসভার মেয়র আলহাজ্ব তাসকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার সাতক্ষীরা পৌরসভার প্যানেল মেয়র শেখ আব্দুস সেলিম এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, মেয়রকে সাময়িকভাবে বরখাস্তের আদেশটি স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের  ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
এদিকে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ সচিব মো. আব্দুর রউফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানা যায়, ২০১২ সালের ২১ এপ্রিল ও একই বছরের ১ ডিসেম্বরের দুটি নাশকতা মামলার অভিযোগ আদালত কর্তৃক গৃহীত হওয়ায় মেয়র তাসকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়। উক্ত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্থানীয় পৌরসভা আইন, ২০০৯ এর ধারা ৩১ এর উপধারা (০১) এ প্রদত্ত ক্ষমতাবলে মেয়র তাসকিন আহমেদ চিশতিকে সাতক্ষীরা পৌরসভার মেয়রের দায়িত্ব থেকে সাময়িক বরখাস্ত করা হলো। একইসঙ্গে প্যানেল মেয়রকে অনতি বিলম্বে মেয়রের দায়িত্বভার গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।
এ ব্যাপারে মেয়র তাসকিন আহমেদ চিশতি জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে এখনও অফিসিয়ালি কোনও চিঠি তিনি পাননি বলে জানান।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত প্রথম দফা পৌরসভা নির্বাচনে তাসকিন আহমেদ চিশতি বিএনপি থেকে মনোনয়ন পেয়ে মেয়র নির্বাচিত হন।

আরও পড়ুন:
‘দুর্নীতির ক্ষেত্রে জিরো টলারেন্স’

/বিটি/