ইমাম আজমির সাতক্ষীরা সদর উপজেলার দক্ষিণ ফিংড়ী গ্রামের বাসিন্দা।
মুসুল্লিরা জানান,প্রয়াত রাষ্ট্রপতিসহ দুই মন্ত্রীকে রাজাকার বলে কটূক্তি করায় মসজিদের প্রায় সকল মুসাল্লিরা ক্ষিপ্ত হয়ে ইমামকে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ইমামকে আটক করে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমদাদুল হক শেখ বলেন,তার বিরুদ্ধে জামায়াতের নাশকতার মামলা রয়েছে। সে অনেক দিন ধরে এলাকায় থাকে না। আজ জুমার নামাজের খুতবায় প্রায়াত রাষ্ট্রপতিসহ সরকারের কয়েকজন মন্ত্রীকে নিয়ে কটূক্তি করলে এলাকাবাসী তাকে গণধোলাই দিয়ে আমাদের খবর দেয়। সেখান থেকে পুলিশ তাকে আটক করে নিয়ে আসে।
আরও পড়ুন: হুইপ আতিককে নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ
/এআর/