পুলিশ সূত্রে জানা যায়, একই এলাকার বাবলুর স্ত্রী সাবিনা খাতুনের সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিল দিনমজুর জিন্নাত আলী। এই নিয়ে এলাকায় গুঞ্জন চলে। বুধবার রাত ১টার দিকে জিন্নাকে বাড়ি থেকে ডেকে নিয়ে মারধর করে মাঠে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।বুধবার ভোর রাতে সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে এক চিকিৎসকের কাছে নিয়ে যায়। চিকিৎক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, পরকীয়ার জের ধরে যুবক জিন্নাত আলীকে মারপিট করে হত্যা করা হয়। তার পা এবং গলা ছাড়াও শরীরের কয়েকটি স্থানে পিটানোর চিহ্ন রয়েছে। তিনি জানান, আসামিদের চিহ্নিত করে আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: সাতক্ষীরায় শিবিরের সাত কর্মী আটক
/জেবি/টিএন/আপ-এআর/