রবিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের কম্পাউন্ড স্থল ও স্টেশনে বেলাজিও ডিউটি ফ্রি শপ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, ব্যবসায় ও বাণিজ্যের প্রসারে দেশকে সন্ত্রাস ও নৈরাজ্য মুক্ত করতে হবে। বিএনপি-জামায়াতের হরতাল-অবরোধ ও জ্বালাও পোড়াও থেকে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে গ্যালাক্সি গ্রুপের চেয়ারম্যান তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবি, খুলনা কাস্টমস কমিশনার কেএম অহিদুল ইসলাম, এফবিসিসিআই’র সভাপতি আব্দুল মাতলুব আহমেদ, সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম।
/এনএস/টিএন/আপ-এনএস/