অধ্যক্ষের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

ঝিনাইদহ পলিটেকনিকে অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলনে শিক্ষার্থীরা

অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিউটে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এই ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে।

পলিটেকনিকের বিক্ষুব্ধ ছাত্ররা

শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান দীর্ঘদিন দিন ধরে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ আত্মসাৎ করে আসছেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের টাকা আত্মসাৎসহ শিক্ষার্থীদের সঙ্গে অসদাচারণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে কলেজের শিক্ষার্থীরা প্রধান ফটক বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা অধ্যক্ষ’র কার্যালয়ে ভাঙচুর শুরু করেন। সেসময় অধ্যক্ষ নিজের রুমে অবরুদ্ধ হয়ে পড়েন। পরে সেখান থেকে কলেজ প্রাঙ্গণে গেয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এদিকে আনীত সব অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ প্রকৌশলী মিজানুর রহমান বলেন, কী কারণে শিক্ষার্থীরা ভাঙচুর করেছে তা  আমার জানা নেই।

আরও পড়ুন: হিলি বন্দর : দশ মাসে রাজস্ব আদায়ে ঘাটতি ১৮ কোটি টাকা

/বিটি/এইচকে/