নিহত গৃহবধূর নাম অখীলা বেগম (৫৫)। তিনি জেলার শ্যামনগর উপজেরার গাবুরা ইউনিয়নের ১০ নং সোরা গ্রামের মান্দার মোড়লের স্ত্রী।
আহতরা হলেন নাপিতখালী গ্রামের আলীম মোড়লের ছেলে বাবু (২৫), মোক্তার মোড়লের ছেলে আলী হোসেন (৪৫), ডুমুরিয়া গ্রামের সামাদ তরফদারের ছেলে সাইফুল ইসলাম (৩০) ও চাঁদনীমুখা গ্রামে ইদ্রীস গাজীর স্ত্রী মর্জিনা (২৫)।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান জি এম আলী আজম টিটু জানান, বিকাল সাড়ে ৫টার দিকে হঠাৎ টর্নেডো আঘাতহানে গাবুরা ইউনিয়নের ৯ নং ও ১০ নং সোরা, চাঁদনীমুখা, নাপিতখালী, ডুমুরিয়া ও পাশ্বেখালী গ্রামে। গ্রামের অর্ধশতাধিক ঘরবাড়ি, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় বজ্রপাতে ১০ নং সোরা গ্রামের মান্দার মোড়লের স্ত্রী অখীলা বেগম নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন। ঝড়ে কপোতাক্ষ নদে মাছ ধরা ১১টি নৌকা ডুবে যায়। পরে নৌকাগুলি উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সায়েদ মো. মনজুর আলম বলেন, জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
সিলেটে গ্যাসের বর্ধিত সংযোগ হঠাৎ বন্ধে বিপাকে ১০ হাজার ভোক্তা
/বিটি/