বুধবার ভোরে তালা উপজেলার পাটকেলঘাটা বলফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, ওই কলেজ শিক্ষক পাটকেলঘাটা বাজারের বলফিল্ড এলাকার বাড়িতে বুধবার ভোরে ছাদের ওপর এসে নারকেল গাছের পাতা কাটতে গিয়ে নিচে পড়ে যান।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তার লাশ গ্রামের বাড়ি তালা উপজেলার পাচরকি গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে তার দাফন সম্পন্ন হবে।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম ঘটনার সত্যাত্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ভারতীয় ট্রাক চালককে মারধর, হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
/এইচকে/