সাতক্ষীরায় রাধা-কৃষ্ণের দুটি যুগল মূর্তি উদ্ধার

সাতক্ষীরা জেলাসাতক্ষীরার ভোমরা স্থলবন্দর এলাকা থেকে দুটি শ্বেতপাথরের রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা বিওপি সুবেদার মো. সিরাজুল গণি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে বিজিবির একটি টহল দল ভোমরা জাহাঙ্গীর মার্কেটের সামনের রাস্তা থেকে দুটি ভারতীয় শ্বেত পাথরের রাধা-কৃষ্ণ মূর্তি উদ্ধার করে।
পরবর্তীতে ব্যাটালিয়নের তত্ত্বাবধায়নে গত বুধবার মূর্তি দুটি প্রকৃত উপকরণ নির্ণয়ের জন্য সাতক্ষীরা জেলার জুয়েলারি সমিতি এবং অন্যান্য পুরোহিতদের সঙ্গে যোগাযোগ করা হয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজিবির সাতক্ষীরা ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল আরমান হোসেন বলেন, মূর্তি দুটি উন্নতমানের শ্বেত পাথরের তৈরি বলে জানা গেছে। ধর্মীয় গুরুত্ব বিবেচনায় মূর্তি দুটি খুলনার প্রত্নতত্ত্ব বিভাগে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন: মিতু হত্যা: গ্রেফতার শিবিরকর্মীর রিমান্ড শুনানি স্থগিত, কারাগারে প্রেরণ

/এসএনএইচ/এইচকে/আপ-এআর/