সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৩৫

গ্রেফতারসাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে নাশকতার আশঙ্কায় জামায়াতের এক কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার আটটি থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াতের একজন ও বিভিন্ন মামলার ৩৪ জন আসামি রয়েছে।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ডিআইও (পরিদর্শক) এসআই কুমকুম জানান, বৃহস্পতিবার রাত থেকে জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে সাতক্ষীরা সদর থানায় ১০ জন, কলারোয়ায় সাতজন, কালিগঞ্জে দু’জন, তালায় দু’জন, শ্যামনগরে পাঁচজন, আশাশুনিতে দু’জন, দেবহাটায় পাঁচজন ও পাটকেলঘাটায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:
ঝিনাইদহে ৭ জামায়াত ও শিবির কর্মী আটক

/বিটি/