নিহত পুরোহিতের বাড়িতে বিএনপির প্রতিনিধি দল

ঝিনাইদহে দুর্বৃত্তদের হাতে নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে গিয়ে শোক ও সমবেদনা জানিয়েছে বিএনপির একটি প্রতিনিধি দল। শনিবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলটি ঝিনাইদহের করাতিপাড়া গ্রামে যান। সেখানে নিহতের স্ত্রী ও দুই ছেলের সঙ্গে কথা বলেন।
নিহত পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীর বাড়িতে বিএনপির প্রতিনিধিরাসে সময় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, আমাদের দেশের বিরুদ্ধে, সমাজের বিরুদ্ধে ও শান্তিপূর্ণ সমাজকে বিভক্ত করে তোলার জন্য যে ঘটনাগুলো ঘটেছে। সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বের করতে আইন প্রয়োগকারী সংস্থা ও সরকারের ব্যর্থতা লক্ষ্য করছি। আমরা মনে করি, এখানে রাষ্ট্রের নিরাপত্তা, শান্তি, অগ্রগতি ও সব সম্প্রদায়ের শান্তি-শৃঙ্খলা জড়িত। সেই কারণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সর্বদলীয় উদ্যোগ নিতে হবে।

প্রতিনিধি দলে ছিলেন বিএনপি নেতা জয়ন্ত কুমার কুণ্ডু, জন গমেজ, অমলেন্দু বিশ্বাস, জেলা নেতা আব্দুল মালেক, কামাল আজাদ পান্নুসহ অন্যান্য নেতারা।

আরও পড়তে পারেন: আমরা যুদ্ধ করতে চাই না

/জেবি/টিএন/ আপ-এমও