বৃক্ষরোপণে দেশসেরা দামুড়হুদার নির্বাহী অফিসার

দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার ফরিদুর রহমানপ্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি প্রকল্পের আওতায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে দেশ সেরার কৃতিত্ব অর্জন করেছেন দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার ফরিদুর রহমান। শনিবার বন ও পরিবেশ মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামী জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার ফরিদুর রহমানকে বৃক্ষরোপণে বিশেষ অবদান রাখায় সম্মাননা প্রদান করবেন।

প্রসঙ্গত, দামুড়হুদা উপজেলার নির্বাহী অফিসার শিবনগর ডিসি ইকো পার্কে ১১ হাজার এবং চিৎলা আশ্রায়ণ প্রকল্পে ৬ হাজারসহ উপজেলার বিভিন্ন জায়গায় ২০০ প্রজাতির মোট ২০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেছেন।

আরও পড়ুন: স্বাক্ষর করেছি, সমর্থন দিয়েছি, তবে কথা আছে: জুনায়েদ বাবুনগরী

/এমও/