স্থানীয়রা জানান, বুধবার পারিবারিক জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছোটভাই আল-আমীন (৩২) বড়ভাই নজরুল ইসলামকে পিটিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে শুক্রবার রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শনিবার দুপুর দুইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় নজরুলের মৃত্যু হয়।
ময়নাতদন্ত শেষে রবিবার সন্ধ্যায় নিহত নজরুলের লাশটি চৌগাছায় পৌঁছেছে।
চৌগাছা থানার ওসি এম মসিউর রহমান জানান, এব্যাপারে তার কাছে কেউ কোনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
/এইচকে/আপ-এআর/
আরও পড়ুন: মেজর রানার নির্দেশে প্লাস্টিকের ব্যাগ ও ইট জড়ো করেন কয়েকজন র্যাব সদস্য