মাগুরা জেলা কারাগারের সুপার তায়েফ উদ্দিন জানান, হাইকোর্টের জামিনের পরিপ্রেক্ষিতে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বাক্ষরিত আদেশ মোতাবেক সোমবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।
গত বছরের ২৩ জুলাই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাগুরা শহরের দোয়ারপাড় এলাকায় এক সংঘর্ষে মাতৃগর্ভেই গুলিবিদ্ধ হয় সুরাইয়া। এ সময় মোমিন ভুইয়া নামে আরও এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা যান। সুরাইয়ার বাবা বাচ্চু ভুইঞা জেলা ছাত্রলীগের সভাপতি সুমন সেনকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে মামলা করেন।
বাচ্চু ভুইঞা বলেন, ১৭ আসামির মধ্যে ১৪ জনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে এবং মামলার অন্যতম আসামি আজিবর পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। দুঃখজনক ব্যাপার এই যে, আটজন আসামি জামিনে মুক্তি পেয়ে গেল। সুমন সেন মুক্তি পাওয়ার আগে যারা জামিন পেয়েছে তারা বিভিন্ন মাধ্যমে মামলা তুলে নেওয়ার জন্য প্রস্তাব পাঠিয়েছে। জানি না সামনে এ মামলার ভবিষ্যৎ কী।
আরও পড়তে পারেন:
ক্রসফায়ারের মধ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থতার পরিচয় দিচ্ছে: মেনন
/বিটি/